
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন নাগদা বলিয়ারপুর গ্রামস্থ কৃষক সুজন আলীর স্ত্রী রিক্তা খাতুন রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন।
কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জরুরি ভিত্তিতে ‘এ’ পজেটিভ (A+) রক্ত দিতে হবে। রিক্তা খাতুনের পরিবার চেস্টা করে রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়।
সুজন আলী উপায়ান্তর না পেয়ে পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে ২১/০৮/২০২৩ তারিখ বিকালে মোবাইল ফোনের (+880 19 9093 4780) মাধ্যমে তাদের অসহায়ত্বের কথা জানান এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন চুয়াডাঙ্গার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জেলা পুলিশে কর্মরত নায়েক/আব্দুল খালেক দ্রুত হাসপাতালে যেয়ে মুমূর্ষু রিক্তা খাতুনকে ২১/০৮/২০২৩খ্রি: রাতেই রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করেন। সুজন আলী পুলিশ সদস্য নায়েক/আব্দুল খালেক, পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশের জন্য প্রাণ ভরে দোয়া করেন।
কৃষক সুজন আলীর মতো আপামর সকল জনগণের পুলিশ, জনতার পুলিশ আজকের বাংলাদেশ পুলিশ; মাননীয় আইজিপির দৃঢ় নেতৃত্বে মানবতার দ্যুতি ছড়িয়ে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ