
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবিরত বিভিন্ন ইউনিয়নে শোক সভা, দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
তিনি ২১ আগষ্ট সোমবার নবীনগর উপজেলার বিটঘর ও নাটঘর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রথমে সোমবার সকালে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম।
পরে নাটঘর ইউনিয়নে নাটঘর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আরেক শোক সভা অনুষ্ঠিত হয় সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৃথক শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
এ সকল শোক সভায় উপস্থিত নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে সাবেক এমপি ফয়জুর রহমান বাদল বলেন, আমি নবীনগরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আবারো আপনাদের সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আবারো দেশবাসীর সহযোগিতায় প্রধানমন্ত্রী হন তবে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। আর আমি যদি পুনরায় দলীয় মনোনয়ন পাই, আপনাদের সহযোগিতা পাই তবে যেকোন মূল্যে নবীনগরকে আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলবো। আমি নবীনগর থেকে অন্যায় অবিচার দূর করে দেবো, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।
পরে সবাইকে নিয়ে ১৫ আগষ্ট নিহত সকলের ও ২১ আগষ্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন তিনি এবং উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,সাবেক যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহিন সরকার, মোস্তফা জামাল,সাবেক সাংসদ পুত্র কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু,সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান,সাবেক দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খাইরুল আমিন,ফরিদ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রানা শামীম রতন, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু সদস্য ওমর ফারুক,উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি শামিম কবির,সাংগঠনিক এনামুল হক সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা দেলোয়ার বারী, নাজিম, এহসান আহামেদ, তুষার আহমেদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়াও নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের এবং বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার শোক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তারা আগামী দিনে ফয়জুর রহমান বাদলের হাতকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা