
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা।
রবিবার রাতে ওই টিকিট কালোবাজারি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উচ্চমূল্যে টিকিট বিক্রি করা সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে বিভিন্ন ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সুমন হোসেন (২৫) উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত-নুর ইসলামের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ-নবী বলেন, টিকিট কালোবাজারির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। কালোবাজারি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, টিকিট উচ্চমূল্যে কালোবাজারিতে বিক্রির সময় সুমন হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সোমবার (২১ আগস্ট) দুপুরে তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের পর বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল