
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শরাফত ইসলাম এবং অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ,সদর থানা,বগুড়ার তত্ত্বাবধানে এসআই (নি:) মোহাম্মদ নূরজাহিদ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সোমবার (২১ আগস্ট) তারিখ রাত্রি ২:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানাধীন কমলপুর গ্রামস্থ মীর সেমি অটো রাইস মিল এ্যান্ড কালার সাটার মিল নামক আধাপাকা গোডাউনের ভিতর হতে ১৫৫ (একশত পঞ্চান্ন) বস্তা সরকারী চাল, প্রতিটি বস্তার গায়ে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি লেখা আছে, যাহার সর্বমোট ৪,৬৫০ কেজি, সর্বমোট অনুমান মূল্য-১,৩৯,৫০০/- (এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক দুই কালো বাজারী ১। মোঃ মোখলেছার রহমান দিপু (৫৫), পিতা-মৃত হবিবুর রহমান, সাং-দক্ষিনভাগ, ২। মোঃ ফেরদৌস আলম (৩৮), পিতা-মৃত ঠান্ডা মিয়া, সাং-দোবাড়ীয়া, উভয় থানা ও জেলা-বগুড়াদ্বয়’কে গ্রেফতার করা হয়েছে। ঐ সময় তাদের সহযোগী অপর পলাতক আসামী ৩। আলম প্রামানিক (৪২), পিতা-অজ্ঞাত, সাং-ছাচ্চুয়া, ইউপি-রামেশ্বরপুর,থানা-গাবতলী,জেলা-বগুড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
ধৃত আসামীদ্বয় সহ বর্ণিত পলাতক আসামী’গণ পরস্পর যোগ-সাজসে একে অপরের সহযোগীতায় সরকারী চাল অবৈধ পন্থায় কালো বাজারীর মাধ্যমে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে মজুদ রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ধৃত আসামীদ্বয় সহ পলাতক আসমীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা