
জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ঔষধ ছিটানো ও নিজ নিজ আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (২১শে আগষ্ট) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ১১ টার সময় উপজেলা চত্বর ও তার আশে পাশে মশক নিধনের জন্যে স্প্রে মেশিন এর মাধ্যমে ঔষধ ছিটানোর হয়।
উক্ত উদ্বোধনীতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, ধরমপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার