হোম » অন্যান্য বিভাগ » সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামে দুই ভাইয়ের মুত্যু হয়েছে। মৃত শিশুরা আপন চাচাত ভাই।

সোমবার (২১ আগষ্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম দুই ভাইয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু রাফি দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ একই এলাকার হাসমতের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রাফি ও সৌরভ একসাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধূলার কোন এক সময় পাশে থাকা পুকুরে পরে গেলে পানিতে ডুবে যায়। পরে দুপুরে শিশুর ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ড্যাফোডিল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনাটি কিছুক্ষন আগে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!