
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা পুলিশ অফিস বার্ষিক এবং হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করেন খুলনার রেঞ্জের পিপিএম,অ্যাডিশনাল ডিআইজি অপারেশন মোঃ হাসানুজ্জামান।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মহোদয় ২০.০৮.২০২৩ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় পুলিশ অফিস বার্ষিক এবং আনুমানিক ১৩:০০ ঘটিকায় হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি কে পুলিশ অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ অফিসে কর্মরত সকল পুলিশ-নন পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। সকলকে মনোযোগ সহকারে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পন্নসহ পেশাদারিত্বের সাথে পুলিশী সেবা প্রদানে আহব্বান জানান।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, , অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান,, ডিএসবি, অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, ,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, , চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান