প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ণ
মোরেলগঞ্জে গাঁজাসহ এক মাদকসেবি আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা সহ এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ । রবিবার (২০ আগষ্ট) দুপুরে মোঃ রবিউল মাল ওরফে রবি (২৪) নামের এক যুবককে হরিণধরা বালুরমাঠ হতে গাঁজা সেবনকালে আটক করে পুলিশ।
আটকৃত যুবক রবি মৃত মোঃ হাশেম মালের ছেলে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরিণধরা গ্ৰামের বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় আসামি মোঃ রবিউল মাল রবি'র বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.