
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মিয়াজান আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ময়েন উদ্দীন ১৭ আগষ্ট দিবাগত রাত ১২টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না .........রাজেউন)।
মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৮ বছর। ১৮ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে ১স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন, সাবেক কমান্ডার জবির উদ্দীন, আব্দুর রহিম দেওয়ান, আফাজ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।