
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কয়ড়া দক্ষিণ পাড়ার ভুমি দস্যুতা, অবৈধ দখলবাজি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী মো. খোকন গংগের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি।
কয়ড়া দড়িপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসা চত্বরে শুক্রবার সকালে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন।
গ্রাম বাসিরা অভিযোগ করে বলেন, বক্ষèগাছা ইউনিয়নের কয়ড়া দক্ষিণ পাড়ার গ্রামের শাহ আলম সেখের ছেলে মো: খোকন সেখ, মো: মনিরুজ্জামান, মো: ওয়াদুদ সেখ এ তিন ভাইয়ের সন্ত্রাসী ও বেপরোয়া কর্মকান্ডে সাধারণ গ্রামবাসী অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে এই তিন ভাই ও তাদের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসী বাহিনী ভুমি দস্যুতা, অবৈধ দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। প্রতিবাদ করলে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করাসহ অপদস্থ করা হয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসন বরাবরে একাধিকবার আবেদন করেও সুফল পাওয়া যাচ্ছে না।

স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরনবী সেখ, শিক্ষক মো. হযরত আলী রঞ্জু সংবাদ সম্মেলনে জানান, ব্রক্ষèগাছা ইউনিয়নের কয়ড়া দক্ষিণ পাড়ার গ্রামের শাহ আলম সেখের ছেলে মো. খোকন সেখ, মো. মনিরুজ্জামান, মো. ওয়াদুদ সেখ এ তিন ভাইয়ের ভাইয়ের সন্ত্রাসী ও বেপরোয়া কর্মকান্ড দূর করতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে মো. আব্দুল মান্নান, হাবিবর, আজাহার,সাব্বির আহমেদ, লৎফর রহমান. সোহেল রানা, জামাত আলী, রজব আলী, শামছুল হকসহ প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. খোকন সেখের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।