
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। তবে পোনা মাছ অবমুক্ত করণে ওজনে কারচুপি ও মরা পোনা মাছ পানিতে ভেসে উঠায় অনেকে কুড়িয়ে তা বাড়িতে নিয়ে যায় ।
মৎস অধিদপ্তরের অর্থায়নে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে ও মেঘনা নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির ৪শ ৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারি মৎস কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তরের অর্থায়নে মাছের প্রজনন বৃদ্ধি এবং প্রোটিন ও আমিষের চাহিদা পূরণের জন্য সরকার খাল- বিল পুকুর জলাশয়, নালা ডোবায় মাছের পোনা অবমুক্ত করণ করছে এরই অংশ হিসেবে ভৈরবে ৪ শ ৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে ।
৩৩০ টাকা কেজি দরে ১০ থেকে ১৫ সেঃ মি লম্বা মাছ ছাড়ার কথা থাকলেও তারা বেশির ভাগ মাছ ছাড়েন ৫ থেকে ৮ সেন্টি মিটার সাইজের পোনা।তবে এ বিষয়ে ঠিকাদার আল- আমিন গনমাধ্যম কর্মীদের সাথে অশোভন আচরন করে নিউজ না করার হুমকি দেয়। তাছাড়া তার দাবি কিছু পোনামাছ মরবেই।
তাছাড়া ডিজিটাল স্কেল ( পাল্লার) চার্জ না থাকায় ২ ড্রাম পোনা ওজন করা না গেলেও। তারা ৪ শ ৮৫ কেজি পোনা মাছ মেপেই নিয়ে এসেছেন বলে জানান । ওজন ঠিক আছে কম ছাড়া হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল