
মোহাম্মদ খোরশেদ হেলালী: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় আটটি দেশীয় তৈরী অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে কক্সবাজারে র্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ছলিম, নুরুল আমিন, কায়সার উদ্দিন, ছাদেক, সাহাব উদ্দিন ও নুরুল হাকিম। তারা সবাই উখিয়ার পালংখালী ও টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে মেজর সাদিকুল হক জানান গোপন সংবাদ পেয়ে র্যাব-১৫ এর একটি টিম গতকাল রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের নেতা শেখ রাসেল এবং তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে থেকে রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, খুন, গুম, দখলবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল। তদন্তে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
অভিযানের সময় রাসেল বাহিনীর আরো তিন সহযোগী পালিয়ে যায়৷ তাদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, রাসেলের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়াও অন্য আসামিদের বিরুদ্ধে ৩ থেকে ৫টি করে মামলা রয়েছে। বিভিন্ন সময় এই বাহিনীর হাতে পুলিশ, বিজিবি ও ফরেস্টগার্ডরা হামলার শিকার হয়েছিল।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান