
আওয়াজ অনলাইন: স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৬ আগস্ট) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই তেল কেনা হবে। লিটারপ্রতি তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৯৫ পয়সা।
এর আগে, গত ৯ আগস্ট সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২৭ কোটি ৫৬ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার।
এ ছাড়া একই সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য ১২৭ কোটি ৪ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন কেনার সিদ্ধান্ত হয়। বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান