
এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় শোক দিবস উপলক্ষ্য ভৈরবে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে গ্রামীন ব্যাংক ভৈরব শিবপুর শাখা ব্যবস্থাপক আবদুল জব্বার ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্ম সূচীর উদ্ধাধন করেন এরিয়া ম্যানেজার জি এম মনিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আতোয়ার রহমান শিকদার, শাখার সেকেন্ড ম্যানেজার শামসুল হক প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বলেন গ্রামীণ ব্যাংক র্কতৃক ঘোষিত ৩ কোটি বৃক্ষ রোপনের লক্ষমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীন ব্যাংক শিবপুর ভৈরব শাখায় ২১ হাজার ১শ ২৮ টি বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরন করা হয়েছে । এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া