
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্টীলের বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) গভীর রাতে আদমদীঘি ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, পুলিশ রাত্রীকালীন নিরাপত্তা ডিউটি করার সময় আদমদীঘি বাজারের পাশের ব্রীজে এক যুবক হেঁটে যাচ্ছিলেন।
এ সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে। এরপর তাকে তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, তার নামে সাভার থানায় একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় একটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান