
ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৫শ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেছেন জেলা শ্রমিক লীগ।
মঙ্গলবার দুপুরে জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এসব বিতরণ করা হয়। এর আগে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো,জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি এনায়েত কুরাইশী,সাধারণ সম্পাদক সোহেল রানা,পৌর শ্রমিক লীগের সভাপতি নুরুল হক প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল