
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: “গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে গ্রামীণ ব্যাংক জাবরহাট শাখার অফিসের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে ১০নং জাবর-হাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,গ্রামীণ ব্যাংক জাবরহাট শাখার ম্যানেজার পূন্য চন্দ্র বর্মন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক যুগ্ন সম্পাদক ফাইদুল ইসলাম সহ গ্রামীণ ব্যাংক জাবরহাট শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
এ সময় গ্রামীণ ব্যাংক জাবরহাট শাখার ৫’শ জন সদস্য কে ৫টি করে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন