প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ
বেড়ায় প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী।জাতীয় শোক দিবসে বেড়া উপজলা প্রশাসনের আয়োজনে দিনটি উৎযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাঃসবুর আলীর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রাতকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন পাবনা ৬৮/১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড.শামসুল হক টুকু এম পি।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়নের মাধ্যমেই জাতীয় শোক মোচন করা সম্ভব। যে সকল মানুষ এখনও অন্য কিছু চিন্তা ভাবনা করছেন তাদের কে সঠিক পথে আসার জন্য আহবান করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাত্রে বঙ্গবন্ধু সহ পারিবারের. সদস্য এবং স্বজন শহীদ হয়েছিলেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার,উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ ফাতেমা তুর্য জান্নাত, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম , আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রাতিষ্ঠানের প্রধানগন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.