
জেএম.মমিন, বোরহানউদ্দিন ( ভোলা) সংবাদদাতা: ভোলার বোরহানউদ্দিনে আজ (১৫ আগষ্ট) জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় উপজেলার মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হানউজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন,ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর
স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,সহকারি কমিশনার
ভূমি নাজমুল হাসান, অফিসার ইনচার্জ মো.মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। এরপর স্থানীয় এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিটি পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে শেষ হয় ৷ অপরদিকে উপজেলা আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।