প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ
জামালপুরে মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানসমূহে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

রবিউল হাসান লায়ন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জনশুমারি ও গৃহগননা-২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে জামালপুর সদর উপজেলার মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠান সমূহের ৯ম ও ১০ ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেধাবী এসব শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী উপহারের ট্যাব তুলে দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান ব্যুরো কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
পরে সদর উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ২২৫ টি ট্যাব বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.