
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলো আরও ১০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
সারাদেশে একযোগে আজ বুধবার (৯ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২২,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । এরি ধারাবাহিকতায় আজ নাটোরের নলডাঙ্গায় ১০৮ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ১০৮টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৩৭৭টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নলডাঙ্গা উপজেলায় সর্বমোট ৪৮৫টি ঘর হস্তান্তর করা হলো।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, মোঃ নুর আহাম্মেদ মাসুম (অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিবুল হাসান, আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, সাংবাদিক জহুরুল ইসলাম, কালবেলার রাব্বি, মুনুর রশিদ, রানা আহমেদ, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন রাসেল, সহ নলডাঙ্গা বার্তার জামিল হায়দার, এম এম আরিফ প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল