প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ
হোসেনপুরে ২২টি গৃহহীন পরিবার পাচ্ছেন জমি ও ঘর:প্রেস ব্রিফিংয়ে ইউএনও

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ও জমি পাচ্ছেন ২২ টি পরিবার।
একই সঙ্গে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে।আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই ২২টি পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল।দ্বিতীয় ধাপে হোসেনপুর উপজেলায় ২২টি, ঘর উপকারভোগীদের নিকট ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন চতুর্থ পর্যায়ের ২য় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যার মধ্যে হোসেনপুর উপজেলায় জমিসহ পাকাঘর পাবেন ২২ টি পরিবার।এর আগে চতুর্থ পর্যায়ের ১ম ধাপে এই কার্যক্রমের আওতায় উপজেলায় ১১টি পরিবারকে পুনর্বাসন করা হয়। উপজেলায় এ পর্যন্ত ৮২ জন উপকারভোগীর মাঝে ঘর ও জমি স্থানান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের অনুষ্ঠানে নির্মিত ঘরের চাবি, জমির কবুলিয়ত-দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য: প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে শতভাগ উন্নত মানের উপকরণ ব্যবহার করে আধুনিক ও দর্শনীয় গৃহ নির্মাণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল।প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.