হোম » অন্যান্য বিভাগ » হোসেনপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন 

হোসেনপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন 

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”এই প্রতিবাদের সামনে রেখে বঙ্গমাতার জীবনির উপর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স ভিডিও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে এ উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সাহায্য বিতরণ করা হয়।পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!