প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ
মির্জাগঞ্জে বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ আগস্ট) সকাল টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অসহায় ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. সাইয়েমা হাসান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমরান জাহিদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেন মং, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, থানা অফিসার ইনচার্জ ( ওসি) হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মল্লিক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.