
আওয়াজ অনলাইন: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় প্রতিবাদহীন ছিল না বাঙালি। দেশে-বিদেশে ফুঁসে উঠেছিলেন অসংখ্য তরুণ-যুবা। কেউ কেউ ডাক দিয়েছিলেন সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের। প্রতিবাদি জনতার সেই দীর্ঘ লড়াইকে মুছে ফেলা হয় ইতিহাস বিকৃতির মাধ্যমে।
বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতায় আসীন হয় স্বাধীনতা-বিরোধী শক্তি। তারা একদিকে যেমন জাতির পিতার খুনিদের পুরস্কৃত করেছে, ঠিক তেমনি বিকৃত করেছে ইতিহাস। বঙ্গবন্ধুর নামে চালিয়েছে নানা অপপ্রচার।
বঙ্গবন্ধু হত্যার পর কোথাও কোনও প্রতিবাদ হয়নি বলেও অপপ্রচার চালায় এই অপশক্তি। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ১৫ আগস্ট সকাল থেকেই প্রতিবাদ হয়েছিল বিভিন্ন জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, বরগুনা, সিলেট, নাটোর, খুলনা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ রাস্তায় নামে ছাত্র-শ্রমিক-জনতা। প্রতিরোধ যুদ্ধের ঘোষণা দেন কাদের সিদ্দিকী।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা