প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে র্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধন কাজ শুরু হয়েছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)র আয়োজনে সোমবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঠাকুরগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিনের নেতৃত্বে র্যালীতে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম,সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিনা পারভীনসহ আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।
র্যালি চলাকালে সড়কে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা । এ সময় মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে বিশেষ ওষুধ স্প্রে করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.