হোম » অন্যান্য বিভাগ » ভারমুক্ত হয়ে কিশোরগঞ্জ জেলা আ’লীগের সভাপতি হলেন এড. জিল্লুর রহমান

ভারমুক্ত হয়ে কিশোরগঞ্জ জেলা আ’লীগের সভাপতি হলেন এড. জিল্লুর রহমান

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান ভারমুক্ত হয়ে সভাপতি দায়িত্ব পেয়েছেন।
রবিবার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে তিনি ভারমুক্ত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন।
জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও চার বারের জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান বিশেষ প্রতিক্রিয়ায় জানান, জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নিদের্শে আমি ভারমুক্ত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি।আমি বক্তব্য দেবার পরই শেখ হাসিনা আমাকে ভারমুক্ত ঘোষণা করেন।
এটি একটি বিশাল অর্জন বলে আমি মনে করি।আমি কোনো দিন পদের জন্য রাজনীতি করিনি। দলের প্রয়োজনেই আমাকে দায়িত্ব নিতে হয়েছে।সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে যাব।
২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম তৎকালীন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. কামরুল আহসান শাহজাহানকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. এম এ আফজলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।২০২২ সালের ২ মে তারিখে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. কামরুল আহসান শাহজাহান মৃত্যুবরণ করলে সিনিয়র সহসভাপতি হিসেবে বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
সর্বশেষ গণভবনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনার নির্দেশে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রবীণ আওয়ামী রাজনীতিবিদ হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!