
আওয়াজ অনলাইন: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় ৩২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ।
সোমবার সকাল পর্যন্ত নদী ও সাগর তীর এলাকায় বৃষ্টির সঙ্গে থেমে থেমে দমকা বাতাস বয়ে যাচ্ছে।
পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল রাখা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর সাড়ে আট হাজার হেক্টর আমন এবং আউশ ধানসহ ফসলের খেত তলিয়ে গেছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। এছাড়া নিচু এলাকার বাড়িঘরের চারপাশেও জমেছে পানি। পাশাপাশি বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে।