
এম এম আর ভৈরব, ওয়াসিম,ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম ও হাওরাঞ্চলে ভ্রমণ শেষে ফেরার পথে নদীতেপথ হারিয়ে যাওয়া ১ শ পর্যটক কে উদ্ধার করেছে নৌ- পুলিশ।
জানা যায় গত শনিবার গাজীপুরের শ্রী- পুরের তেলিহাটি ইউপি সদস্য শফিকুল ইসলাম তার নিজ গ্রাম থেকে ১ শ পর্যটক নিয়ে কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম হাওর বনভোজনে যায়। বন ভোজন শেষে নৌকা যোগে বাজিত পুরে ফেরার পথে পথ হারিয়ে ফেলে ।
পরে তাদেরকে উদ্ধারের জন্য ৯৯৯ এ কল করলে কিশোরগঞ্জ নৌ- অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন এর দিক নির্দেশনায় সরাইল ধোবাজাল নৌ- পুলিশ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে বাজিতপুর পৌছে দেয়। এ বিষযে কিশোরগঞ্জ নৌ- অঞ্চলের নৌ- পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক