
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতারকৃত তিন আসামি পুলিশ রিমান্ডে।
থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত তিন আসামি কে একদিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মালালা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. মানিক মিয়া (৫৫), দক্ষিণ পুমদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান হৃদয় (৩৫), উত্তর পানান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তাজুল ইসলাম (৩৯)।
থানা পুলিশ সূত্রে জানা যায় গত ৩ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা সোয়া ছয়ঘটিকার হোসেনপুর থানাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত ঢেকিয়া গ্রামে পুলিশের উপর আক্রমণ করে এবং ঈদ পাটকেল নিক্ষেপ করিয়া পুলিশের ব্যবহৃত সরকারি পিকআপ গাড়ির গ্লাস পানিয়া পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় হোসেনপুর থানার মামলা নং-০১ তারিখ ৪ ডিসেম্বর ২০২২, ধারা ১৪৩/ ১৮৬/২২৫/৩৩২/৩৫৩/৪২৭/ ৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ রুজু করা হয়। এব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, একদিনের রিমান্ডে তিন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (৬ আগস্ট) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক