
এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে নানা আয়োজনে বঙ্গ- বন্ধু পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শেখ কামালের জীবনীর উপর বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলীম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, অধ্যক্ষ শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা তালাত হোসেন বাবলা ও ফরহাদ আহমেদ প্রমূখ। পরে বঙ্গ- বন্ধু ও তার পরিবারসহ শেখ কামালের আত্নার মাগফিরাত কসমনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান