হোম » অন্যান্য বিভাগ » জামালপুরে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে যুবলীগের মানববন্ধন

জামালপুরে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে যুবলীগের মানববন্ধন

রবিউল হাসান লায়ন: ১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টার মাইন্ড  এবং পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা যুবলীগ। 
শুক্রবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু’র সভপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান সুমন, মামুনুর রশিদ পিপলু, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, শাহাবীর হাসান দোলন, মাহমুদুল হাসান সরকার মাসুম প্রমুখ।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা যুবলীগের নেতারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!