
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার জসিম উদ্দিন চকোরিয়ার সামসুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনাইশ থানা পুলিশ নিয়মিত টহলকালে ওই বাসে তল্লাশি চালানো হয়। বাসের একটি ব্যাটারি বক্সে লুকানো অবস্থায় হনুমানটিকে পাওয়া যায়।
এ ঘটনায় প্রথমে পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জসিমকে বিরল প্রজাতির হনুমান পাচারের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া হনুমানটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী