
রায়হান আলী: করতোয়া নদীতে রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমান আদালত আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার রাত সাড়ে ১০টায় আদালত এই জরিমানা করেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের সহকারী শফিউল আজম জানান, বেশ কয়েকদিন ধরে রাতের বেলায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আসছিল।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) বুধবার রাতে পুলিশ বাহিনী নিয়ে নদীতে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান