হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বেলাল আটক

বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বেলাল আটক

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ বেলাল হোসেন (২৮), নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক  করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতি অনুমান ১টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে    শিবগঞ্জ থানার মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী রিমি পরিবহনের বাস যার রেজি নং ঢাকা মেট্রো -ব ১৫-৯৬৭৮ তল্লাশি করে গাঁজা ব্যবসায়ী বেলাল হোসেন এর হেফাজত হতে ২৫ কেজি গাজাঁ উদ্ধার পূর্বক তাহাকে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!