হোম » অন্যান্য বিভাগ » নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাব রেজিস্ট্রি  অফিস স্থাপনের লক্ষে, মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাব রেজিস্ট্রি  অফিস স্থাপনের লক্ষে, মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা( নাটোর)  প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় স্থাপনের উদ্দ্যেগ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। নলডাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,নাটোর জেলা রেজিষ্ট্রার শফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান ) শিরিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, ব্রহ্মপুর ইউপির চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, মাধনগর ইউপি চেয়ারম্যান জব্বার মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন, বর্তমান নলডাঙ্গা  উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি তছির উদ্দিন, সাধারন সম্পাদক গাজী সরদার সহ দলিল লেখক সমিতির অনেকে।
মত বিনিময় সভায়, বক্তারা বলেন জেলা রেজিস্ট্রি অফিস উপজেলা থেকে দুরে হওয়ায় উপজেলার জন সাধারনের জন্য কষ্টদায়ক ও ভোগান্তি খরচ বেশি হওয়ায় , নলাডাঙ্গা উপজেলা পুরাতন অফিস ভবনে রেজিষ্ট্রি অফিস করার জোর দাবি জানান বক্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!