
মোঃ লিখন ইসলাম, (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী জেলার ডিমলা উপজেলার মোঃ আতাউর রহমান এর পুত্র মোঃ সবুজ পারভেজ এর কোন প্রকার খোজ খবর পাচ্ছে না তার পরিবার।
তার পারিবারিক সূত্র মতে জানা যায় মোঃ সবুজ পারভেজ বাংলাদেশ রেলওয়ে এর কমলাপুর রেলস্টেশনে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে নিজ বাড়ী নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাঘের পুলে বেড়াতে আসেন। কিন্তু ছুটি শেষে কর্মস্থল যাওয়ার উদ্দেশ্য গত ২৮-০৭-২০২৩ ইং ডিমলা টু ঢাকা যাওয়ার পর থেকে নিখোঁজ। তবে তার সন্ধান পাওয়ার জন্য সকলের সহায়তা চেয়েছেন তার পরিবার। তার ছোট ভাই বলেন, যদি কেউ আমার বড় ভাই মোঃ সবুজ পারভেজ এর খোঁজ পেয়ে যান তাহলে দয়া করে উল্লেখিত মোবাইল নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ