হোম » অন্যান্য বিভাগ » এএসপি পদমর্যাদার ৯৭ কর্মকর্তাকে বদলি

এএসপি পদমর্যাদার ৯৭ কর্মকর্তাকে বদলি

আওয়াজ অনলাইন: সহকারী পুলিশ সুপার পদমর্যাদার (এএসপি) ৯৭ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বদলি করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বদলি হওয়া এএসপিরা রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ নিয়েছেন।

এরপর তাঁরা আরও ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। এরপর আজ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তাঁদের বিভিন্ন জেলায় বদলির আদেশ দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!