
মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর:সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে ৮ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি (প্রতিবন্ধী) কে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
মঙ্গলবার (০১ আগষ্ট) বেলা ১০ টায় সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এবং বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, সিএনআরএসএস এর স্মরণ চৌহান, শহিদুল ইসলাম, নাজিম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জনাব এসকে সিরাজ,বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজ হোসেন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী, মো. হাফিজুর রহমান, জগবন্ধু কয়াল, মো. আনিসুর রহমান মিলন, মো. মাহফুজুর রহমান, মো. নূর হোসেন প্রমুখ

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান