
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দুবৃত্তদের ছুরিকাঘাতে তানভীর আলম (২৭) নামের এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছে।
তার শারিরীক অবস্থা আশঙ্কা জনক। গত সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খড়না নাদুরপুকুর চকপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহত এনজিও কর্মী উপজেলার পল্লীমোঙ্গল কর্মসূচি নামের একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত।
আহত ব্যক্তি হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার পুনিপাড়া গ্রামের আব্দুম সামাদের ছেলে।
জানাগেছে, আহত তানভীর হোসেন গ্রাহকদের বাড়ী হতে টাকা আদায় করে মোটরসাইকেল যোগে মাঝিড়া এনজিও অফিসে আসার পথে অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেল গতিরোধ করে তানভীরের পেটে এবং শরিরের বিভিন্ন স্থানে চাকুর আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান