প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৩, ২:৫১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ট্রাকভর্তি গাঁজা-ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকভর্তি ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এ সময় মাদকভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়।রোববার (৩০ জুলাই) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন কল্পবাস এলাকার ইউসুফ আলীর ছেলে মো. আশিকুল ইসলাম (২৮), ভোলার দক্ষিণ আইচা থানাধীন দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩১)।সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্কাছ আলী জানান, র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে মাদক বোঝাই ট্রাক জব্দ করে।
ট্রাক থেকে ১০৩ কেজি গাঁজা, ২৯৮ ফেনসিডিল ও নগদ ৫ হাজার দুইশ টাকা পাওয়া যায়।এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।র্যাব অধিনায়ক আরোও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ওই মাদকের চালানটি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী থানা কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে নানারকম অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেনসিডিল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো।জব্দ মাদক ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে বলেও জানান তিনি
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.