হোম » অন্যান্য বিভাগ » ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
রোববার(৩০ জুলাই ) ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ একরামুল হক একরামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃ সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ এ্যাপোলো, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!