হোম » অন্যান্য বিভাগ » সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্য

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্য

সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্য হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের কামরাবাদ মধ্যপাড়া এলাকার ইলেকট্রিক মিস্ত্রী রুবেল মিয়ার পুত্র আশির্বাদ এজি স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী আবু বক্কর ছিদ্দিক পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। সে এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে ডুবে যায়। এরপর ঐ পুকুরে স্থানীয় লোকজন গোসল করতে নামলে তাদের পায়ে লাশের ছোয়া লাগলে তারা মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন আবু বক্করকে সরিষাবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!