প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
লালমোহনে আ’লীগের অফিস ভাংচুর সরকার বিরোধী কর্মকান্ড,সাংবাদিক হত্যাচেষ্টার ৪ আসামী কোর্টে প্রেরন

মেহেদী হাসান মামু: ভোলার লালমোহনে আ'লীগের অফিস ভাংচুর সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা সহ একাধিক মামলা ও সাংবাদিক তৈয়্যবুর রহমানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানায় মামলা হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে লালমোহন থানা পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন লালমোহন চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান।তাদের কে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে আটক করেছে লালমোহন থানার এস আই মাহাবুব।তাদের কে রাতেই লালমোহন থানায় নিয়ে আসেন পুলিশ।
তারা সরকার বিরোধী ষড়যন্ত্রে বিএনপি জামায়াত নেতাদের সাথে গোপন বৈঠক শেষে জেলা সদরে চলাচলরত অবস্থায় দূর্ধষ এ দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে এস আই মাহাবুব। রাতেই চিহ্নিত দুই আসামিকে লালমোহন থানায় নিয়ে আসেন পুলিশ। অপর দুজন হলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লোকমান হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নের আজিজ। তাদের শুক্রবার ২৮ জুলাই দুপুর পৌনে একটার দিকে পুলিশের প্রিজনভ্যাণে আসামিদের ভোলা কোর্ট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর শহর এলাকা থেকে আসামি রিয়াদ হোসেন (হান্নান) ও হোসেন হাওলাদারসহ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে ।
উল্লেখ্য, বুধবার ২৫ জুলাই রাত ১০ টার দিকে চরফ্যাশন উপজেলার সাংবাদিক তৈয়্যবুর রহমান লালমোহন আসার পথে ফুলবাগিচা রাস্তায় এই দুই চেয়ারম্যানসহ ১৬ জন তাকে পথরোধ করে অতর্কিত আক্রমণ করেন বলে লালমোহন থানায় মামলা করেন তৈয়্যবুর রহমান। মামলায় উল্লেখ করা হয়, দেশীয় বিভিন্ন অস্ত্র সস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকে আসামীরা। তৈয়্যবুর রহমান নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাতের সিনার নিচে পিঠে চাপাতি দিয়ে একটি কোপ দেয়। পরে সে মাটিতে পড়ে গেলে আসামীরা তার মুখ থেকে তিনটি দাঁত উগলে ফেলে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন তৈয়্যবুর রহমানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় বুধবার তৈয়্যবুর রহমান বাদী হয়ে দুই সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের নামে লালমোহন থানায় মামলাটি দায়ের করেন। আহত সাংবাদিক তৈয়্যবুর রহমান উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তিনি বর্তমানে দি বাংলাদেশ টুডের সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান।এছাড়াও আটককৃত সাবেক দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাকুরী প্রলোভনে সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ও বিএনপি জামায়াতের মদদে ও সাবেক এমপি মেজর হাফিজের অর্থে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেন।
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, সাংবাদিক তৈয়্যবুর রহমান বাদী হয়ে মামলা করায় গোপন সূত্রের মাধ্যমে দুই সাবেক চেয়ারম্যানকে ভোলা থেকে ও অপর দুই আসামীকে লালমোহনের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্ব থেকে আরো একাধিক মামলা রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.