
জেএম.মমিন: ভোলার বোরহানউদ্দিনে ডোবার পানিতে ডুবে মোঃ হুজাইফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খান বাড়ীতে এঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মামুন খানের ছেলে। নিহতের দাদা সাফিজল খান জানান, ওই দিন সকালে সে ঘুম থেকে উঠে বাবা মায়ের সাথে খেলছিল। এক পর্যায়ে চোখের আড়ালে ঘরের পাশে থাকা ডোবায় পরে ডুবে যায়। অনেক খোজাখুজির পর পরিবারের সদস্যরা তাকে ডোবায় ভেসে থাকতে দেখে। পরে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনে অভিযোগ না থাকায় পরিবারে কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান