প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ
ডিমলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোঃ লিখন ইসলাম: নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার (২৭-জুলাই) রাত আনুমানিক ১১ টায় গলায় ফাঁস দিয়ে ময়না বেগম (২১) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
ময়না বেগম উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জামির হোসেনের ছেলে আতিক হাসান (২৫) এর স্ত্রী। সূত্রে জানা গেছে, নীলফামারী সদর পলাশবাড়ীর বাসিন্দা আব্দুল খালেক মেয়ে ময়নার সাথে আতিক হাসানের গত ১১ মাস পূর্বে বিয়ে হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার আত্মহত্যার কার হিসেবে কিছুই জানা যায়নি। গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে নিশ্চিত করেছেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.