প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ
দোহাজারী পৌরসভায় মাঝপথে রাস্তার কাজ বন্ধ তিন বছরের ভোগান্তির শেষ কখন

চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাধীন জামিরজুরী গালীবের মসজিদ হইতে জাগরণ ক্লাব পর্যন্ত সড়কের আর সি সি দ্বারা উন্নয়ন প্রায় ৯ শত মিটার নির্মাণকাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
কিছু জায়গায় রাস্তার দুই পাশে ইটের গাথুনি দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে মাত্র। যে পরিমাণ কাজ হয়েছে, তাও নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্য প্রকল্পে ব্যবহার ও বিক্রির উদ্দেশ্যে রাস্তার ইট তুলে ফেলায় বিভিন্ন জায়গায় গর্ত ও কাদামাটিতে পিচ্ছিল রাস্তায় চলাচলে দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানা যায়। প্রায় তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
দোহাজারী পৌরসভার প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থ বছরে তিন বছর আগে সড়কটি উন্নয়ন করার জন্য ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’ আওতায় এই উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়। দোহাজারী পৌরসভার তৎকালীন প্রশাসক সাদিয়া ইসলামের তত্ত্বাবধানে কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
এতে ব্যয় ধরা হয় ৮৮ লক্ষ ৩৭ হাজার ৬৭৭ টাকা।স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের হেঁয়ালিপনায় সড়কটি উন্নয়ন কাজ খুবই ঢিমেতালে চলছিল। এখন তো পুরো কাজই বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে ইটের গাথুনি ওয়াল নির্মাণের যেটুকু কাজ হচ্ছে, সেটাও নিম্নমানের। কাজ শেষ না হতেই বিভিন্ন স্থান উচু-নিচু হয়ে গর্থ সৃষ্টি হয়েছে এবং সামন্য বৃষ্টিতে পিচ্ছিল হলে চলাচলের সময় আহত হচ্ছে। এই সড়কে জামিজুরী বধ্যভূমি, চন্দনাইশ রামকৃষ্ণ মিশন, কালী বাড়ির দর্শনার্থীসহ শিক্ষার্থী, চাকুরিজীবি, ব্যবসায়ি, কৃষক ও বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। সড়কটির কাজ শেষ না হওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দোহাজারী পৌরসভার প্রকৌশলী মো. নাঈম উদ্দীন বলেন, ২০১৯ সালের প্রকল্পটি ফান্ড বরাদ্ধ না পাওয়ার কারণে কাজটি করতে ঠিকাদারকে কোন অর্থ দিতে পারি নাই বলে বিলম্ব হচ্ছে। তবে ঠিকাদারের অন্য ২টি কাজ শেষের দিকে, দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়কের কাজ শেষ করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.