
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জেের কুলিয়ারচরে গৃহবধূ কে হত্যার অভিযোগে ভৈরবে সংবাদ সম্মেলন করে নিহতের স্বজনরা। নিহতের নাম প্রীতি রাণী(২১) সংবাদ সম্মেলন টি দূর্জয় মোড় মানবাধিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রীতি রাণীর স্বজনরা জানায়।
কুলিয়ারচরের রামদি ইউনিয়নের আগরপুরের গোপাল বিশ্বাস এর ছেলে মিঠুন চন্দ্র বিশ্বাসের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে আসছিল মিঠুন ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য প্রায় সময় মিঠুন প্রীতিকে মারধরও করত বলে অভিযোগ করে স্বজনরা।
অবশেষে যৌতুক কম পেয়ে তাকে নির্যাতন করে হত্যা করে দোষ আড়াল করতে ফাঁসিতে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করে প্রীতির পরিবারের লোকজন।
বিচার দাবি করে বুধবার দুপুরে উপজেলার দূর্জয়মোড় সৈয়দ আমেনা ভবনে মানবাধিকার এনপিএস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূর বাবার ও পরিবারের লোকজন ।
প্রায় দু বছর আগে বিয়ে হয় তাদের।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন আরো জানান যে , বিয়ের সময় স্ত্রী প্রীতি রাণী সরকারের কাছে যৌতুক হিসেবে ৩ ভরি স্বর্ণলংকার, আসবাব পত্র দাবি করেন মিঠুন চন্দ্র বিশ্বাস । এটা নিয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন প্রীতি। একপর্যায়ে বাবার বাড়ি রামশংকরপুর গ্রামে চলে আসেন তিনি। মাসখানেক পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে কিছু যৌতুকসহ মেয়েকে মিঠুনের বাড়িতে দিয়ে আসেন প্রীতির বাবা বিনোত সরকার। কিন্তু তার কয়েক মাস পর যৌতুকের জন্য প্রীতির ওপর আবার নির্যাতন শুরু করেন মিঠুন ও তার পরিবারে লোকজন, ।
দাবীকৃত যৌতুক না দেওয়ায় অবশেষে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছিলেন কুলিয়ারচর থানায়। কিন্তু কিন্তু অজ্ঞাত কারনে হত্যা মামলা রুজু না করে থানা থেকে একটি অপমৃত্যু মালার রিপোর্ট দেয়া হয়েছে বলে জানান তার পিতা ও স্বজনরা। তিন মাস পার হয়ে গেলেও ময়না তদন্তের রিপোর্ট পায়নি বলে জানায় তারা। প্রীতি হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় সরকারের নিকট প্রীতি হত্যার বিচার দাবী করেন তার পরিবারের লোকজন।
এই বিষয়ে গত ২৯/৩/২৩ ইং তারিখে কুলিযারচর থানায় একটি অপমৃত্যু মামলা হয়,এস আই রাসেল মিয়া মামলা টি তদন্ত করছেন, বলে জানা যায়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি