হোম » অন্যান্য বিভাগ » হোসেনপুরে গরু চুরি মামলায় পৌর কাউন্সিলর ফারুকসহ গ্রেফতার ৩ 

হোসেনপুরে গরু চুরি মামলায় পৌর কাউন্সিলর ফারুকসহ গ্রেফতার ৩ 

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরি ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন-হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র মো: আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার পুত্র সাইফুল ইসলাম (৪৩) ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর পুত্র ওমর ফারুক (৩৮)।
পুলিশ জানায়, সোমবার (২৪ জুলাই) দুপুরে হোসেনপুর উপজেলাধীন মাধখলা এলাকায় ৩ টি গরুসহ বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে প্রথমে সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে আটক করে। জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মাসুদ মিয়ার বাড়ী থেকে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন।
পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক ও চোরাই ৩ টি গরসহ বাছুর উদ্ধার করে।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, মঙ্গলবার (২৫ জুলাই) গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!