
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে কোহেলিয়া নদীর চর ও অবৈধ ভাবে প্যারাবন দখল করে ঘের তৈরি করেছে স্থানিয় প্রভাবশালী আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি সিন্ডিকেট ।
জানাগেছে,পেকুয়ার মগনামা ইউনিয়নের ছনুয়া রেঞ্জ কর্মকর্তা ও মাতারবাড়ীর বিট কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে নির্মিত ওই চিংড়ি ঘেরের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী বলেন, চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোহাস্মদ আব্দু রহমানের নির্দেশে ছনুয়া রেঞ্জ ও মাতারবাড়ী বিটের বনকর্মীরা অভিযানে অংশ নেন। এ সময় নির্মিত চিংড়ি প্রকল্পের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান